বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাসুদ কামাল

টাকা না খেয়ে, পক্ষপাত না করেও সাংবাদিকতা করা যায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৬

জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘টাকা না খেয়েও কথা বলা যায়, পক্ষপাত না করেও সাংবাদিকতা করা যায়; আমি সেটাই দেখানোর চেষ্টা করছি।’ সম্প্রতি নিজের ইউটিউবে দেওয়া একটি ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

মাসুদ কামাল তার দর্শকের কথা অনুষ্ঠানে দর্শকদের করা মন্তব্য নিয়ে কথা বলেন। ‘এইভাবে জামায়াতের প্রশংসায় গা ভাসালে আপা কিন্তু টাকা পাঠানো বন্ধ করে দেবে’— এক দর্শকের করা এমন মন্তব্যের প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, ‘উনি ধরে নিয়েছেন আপা আমাকে টাকা পাঠায়।

এই আপা কে— বুঝতেই পারি উনি হয়তো শেখ হাসিনার কথা বলেছেন। তিনি কেন আমাকে টাকা পাঠাবেন? আর যদি সত্যিই পাঠাতেন, তবে কেউ না কেউ জানত, কোনো না কোনোভাবে প্রমাণ হতো।’

মাসুদ কামাল বলেন, ‘কেউ যদি নিরপেক্ষভাবে কিছু কথা বলে, সেটাকে ধরেই নেন কেন যে কারো না কারো থেকে টাকা খেয়ে কথা বলছি? টাকা না খেয়েও কথা বলা যায়, পক্ষপাত না করেও সাংবাদিকতা করা যায়, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। আপনার কাছে প্রতিটা জিনিসই সন্দেহজনক মনে হয়।যখন কথাটা একদিকে যায় তখন ভাবেন অন্যদিক থেকে টাকা আসতেছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর