বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাকিস্তান এশিয়া কাপ থেকে সরে যেতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৯

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রয়েছে। আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে এশিয়া কাপের বাকি অংশে অংশগ্রহণ করবে কিনা এই সিদ্ধান্ত জানিয়ে দেবে পিসিবি।

পিসিবির মুখপাত্র আমীর মির মঙ্গলবার জানিয়েছিলেন, পাকিস্তানের এশিয়া কাপে থাকা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ‘পরামর্শ চলছে, এবং পাকিস্তানের স্বার্থে আগামীকাল (আজ বুধবার) চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

’তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে, পাকিস্তান দলের মাঠে নামা নির্ভর করছে ভারতের বিপক্ষে ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ করবে কি না তার ওপর।

সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, পাইক্রফটকে অপসারণ না করলে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে সরে যেতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচের পর হ্যান্ডশেক না করার বিতর্কই এই সিদ্ধান্তের মূল কারণ। পাকিস্তান ক্রিকেট বোর্ড পাইক্রফটকে পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী করছে এবং তার অপসারণের জন্য দৃঢ় অবস্থান নিয়েছে।

রবিবার ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করে মাঠে ছাড়েন। পাকিস্তানি খেলোয়াড়রা কেবল নিজেদের মধ্যে হাত মিলিয়ে মাঠ ত্যাগ করেন। এমনকি আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোনো প্রতিনিধি পাঠায়নি পাকিস্তান। তবে পাকিস্তান দল আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে।

তবে, পাকিস্তান দলের ম্যানেজমেন্ট এখনো এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে কোনো অফিসিয়াল যোগাযোগ পায়নি। সূত্রে আরো বলা হয়েছে, যদি পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যাত হয়, তাহলে দল পুরো টুর্নামেন্ট থেকে সরে যেতে পারে।

আইসিসি পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান করলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর