বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

বগুড়ার কাহালু উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাটির চালক। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, আইনুন নাহার আশা মেয়ে আরাতকে নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন। পথে ভান্ডার ফ্যাক্টরির সামনে এলে অজ্ঞাত একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।

আহত অটোরিকশাচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর