বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রতিদিন গোলমরিচ খেলে যেসব উপকার পেতে পারেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫

গোলমরিচের ঝাঁঝালো স্বাদের পেছনে রয়েছে একটি বিশেষ উপাদান, পিপেরিন। গবেষণা বলছে, এই পিপেরিন কেবল স্বাদ বাড়ায় না, বরং ক্যান্সার প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এটাই গোলমরিচের একমাত্র গুণ নয়। নিয়মিত পরিমাণমতো গোলমরিচ খেলে শরীরের নানা উপকার হয়।

চলুন, জেনে নিই কী কী উপকার পেতে পারেন.
হজমশক্তি বাড়ায়

গোলমরিচ হজমে সহায়ক হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইম নিঃসরণে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য, বদহজম ও পেট ফাঁপার সমস্যা কমায়।

শরীরকে বিষমুক্ত করে

এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যেমন- ভিটামিন সি, ভিটামিন এ ও ক্যারোটিনয়েডস। এগুলো শরীর থেকে ফ্রি র‍্যাডিকেল দূর করে, যা ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। এ ছাড়া এর প্রদাহনাশক গুণ বাত বা অন্যান্য ব্যথাতেও উপশম দেয়।

ওজন নিয়ন্ত্রণে রাখে

গোলমরিচের বাইরের স্তরে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস শরীরের চর্বি ভাঙতে সাহায্য করে এবং বিপাকক্রিয়া বাড়ায়। ফলে ওজন কমানো সহজ হয়।

সর্দি-কাশি কমায়

গোলমরিচের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সর্দি, কাশি ও গলার শ্লেষ্মা দূর করতে সাহায্য করে। গরম চা বা মধুর সঙ্গে মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে, ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজে কাবু করতে পারে না।

মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে

নিয়মিত গোলমরিচ খাওয়ায় স্মৃতিশক্তি বাড়ে এবং অ্যালঝেইমার্সের মতো স্মৃতিভ্রংশের ঝুঁকি কমে।

কিভাবে খাবেন?

প্রতিদিন খাবারে ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়ো বা ৪-৫টি দানা খাওয়া নিরাপদ ও উপকারী। তবে বেশি খেলে পেটে গ্যাস, অম্বল বা হজমের সমস্যা দেখা দিতে পারে।

তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। তবে যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গোলমরিচ খাওয়া এড়িয়ে চলুন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর