বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাশেদ খান

বিভাজনের যেকোনো সুযোগে আ. লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১

ফ্যাসিবাদবিরোধী শক্তিদের বিভাজনের যেকোনো সুযোগে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আওয়ামী লীগ ফিরলে কারো শেষরক্ষা হবে না বলেও জানিয়েছেন তিনি।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খান। গণ অধিকার পরিষদ নতুন করে কোনো যুগপৎ আন্দোলনে যাবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন করে কারো সঙ্গে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐকবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদ।

গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবিদাওয়া থাকতে পারে। এই ভিন্নমতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয়, এমন কোনো পদক্ষেপের সঙ্গে গণ অধিকার পরিষদ যুক্ত হবে না। তবে আওয়ামী ফ্যাসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি।

আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার কায়েম করা। সে জন্য পুরো জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ও ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।’

রাশেদ খান বলেন, ‘বিভাজনের যেকোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে। তখন কারো শেষরক্ষা হবে না।

তাই আসুন, এক থাকি, যে আহ্বান গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি করেছেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর