বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আখাউড়ায় রেললাইনে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশাচালক সাদিক মিয়া (৩৭)। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী প্রভাষক সৌমিত্র সাহা ও জহির মিয়া জানান, সিএনজিচালিত অটোরিকশাটি গিরিশনগর যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টির কারণে ট্রেন দেখতে পাননি চালক। এ সময় সাদিক অটোরিকশা নিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক সাদিক মিয়া ও যাত্রী পপি আক্তার নিহত হন।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর