শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাটোরে ৩৬৮ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা, প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩

নাটোরে সাতটি উপজেলায় এ বছর মোট ৩৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, নাটোর জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে মতবিনিময়সভা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) দুর্গাপূজা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসক আসমা শাহীণ জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সেনাবাহিনী ও র‌্যাবের টহল জোরদার করা হবে।

পাশাপাশি তারা ভ্রাম্যমাণ টিম হিসেবে কাজ করবে। প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্য ও পুলিশ মোতায়েন থাকবে। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে।

নাটোর সদর উপজেলায় ৭৮টি, সিংড়া উপজেলায় ৮৫টি, বাগাতিপাড়া উপজেলায় ২৭টি, লালপুর উপজেলা ৪১টি, গুরুদাসপুর উপজেলায় ৩৩টি, নলডাঙ্গা উপজেলায় ৫৮ টি এবং বড়াইগ্রাম উপজেলায় ৪৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘এ বছর নাটোরে ৬৯টি গুরুত্বপূর্ণ মণ্ডপসহ ৩৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা কঠোর হস্তে দমন করা হবে। শান্তিপূর্ণ পূজা উদযাপনে নাটোর জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

’তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে মন্দির এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।’

মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র, জেলা ও ৭টি উপজেলার পূজা উদযাপন কমিটি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নাটোর শাখার নেতারা।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। তারা বিভিন্ন মণ্ডপে সম্ভাব্য সমস্যা এবং সীমাবদ্ধতা নিরসনে পুলিশের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া পূজা শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সহায়তা কামনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর