বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ম্যাচ শেষে হাত মেলায়নি ভারত, ক্ষুব্ধ পাকিস্তান কোচ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের হাইভোল্টেজ লড়াই শেষে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের আচরণ। পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের জয়ের পর হাত মেলানো ছাড়াই সরাসরি মাঠ ছেড়ে চলে যায় সূর্যকুমার যাদবের দল।

পাকিস্তানের দলের প্রধান কোচ মাইক হেসন বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ম্যাচ শেষে হাত মেলাতে প্রস্তুত ছিলাম।

কিন্তু প্রতিপক্ষ সেটি এড়িয়ে চলে যায়। আমরা যখন এগিয়ে যাই, তারা তখনই ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করে। এটি ছিল হতাশাজনক।’

তিনি আরো জানান, পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুপস্থিত থাকাও এই ঘটনারই প্রভাব।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে পাকিস্তান। সাহিবজাদা ফারহান করেন সর্বোচ্চ ৪০ রান। শেষ দিকে শাহীন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য আর কেউ বড় সংগ্রহ গড়তে পারেননি। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল শুরু থেকেই চাপ তৈরি করেন।

জবাবে ভারতীয় ব্যাটাররা সহজেই লক্ষ্য তাড়া করে ফেলে। অভিষেক শর্মার ঝোড়ো ৩১ রান করে দলকে এগিয়ে দেন, এরপর সূর্যকুমার যাদব ৩৭ বলে অপরাজিত ৪৭ রান করে জয়ের পথে নেতৃত্ব দেন।

ম্যাচ শেষে সূর্যকুমার ও শিবম দুবে মাঠে উদযাপন করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। টসের সময়ও দুই অধিনায়ক হাত মেলানো এড়িয়ে গিয়েছিলেন, যার পুনরাবৃত্তি হলো ম্যাচ শেষেও।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর