শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

২ হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, ওয়ান শুটার গান উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬

যশোরের অভয়নগরে দুইটি হত্যা মামলার পলাতক তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন আসামির কাছ থেকে একটি ওয়ান শুটার গানসহ দেশি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে আরমান আকুঞ্জি (৩১)।

তাকে একটি ওয়ান শুটার গান ও দেশি অস্ত্রের যন্ত্রাংশসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভয়নগর থানায় দুইটি হত্যা মামলা রয়েছে।

অপর আসামিরা হলেন, শুভরাড়া গ্রামের বাবুরহাট এলাকার বাবু শেখের ছেলে নাঈম শেখ (২৫) ও একই এলাকার মজিদ গাজীর ছেলে মিজান গাজী (২১)। তাদের দুই জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

পুলিশ জানায়, রবিবার ভোর রাতে খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা বাজার এলাকা ও অভয়নগরের শুভরাড়া গ্রামে অভিযান চালানো হয়। ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাসের নেতৃত্বে পৃথক অভিযানে দুইটি হত্যা মামলার পলাতক আসামি আরমান আকুঞ্জিকে ফুলতলা বাজারে তার শ্বশুরবাড়ি থেকে একটি ওয়ান শুটার গান ও দেশি অস্ত্রের যন্ত্রাংশসহ গ্রেপ্তার করা হয়।

আরমান আকুঞ্জি অভয়নগরের শুভরাড়া ইউপি সদস্য নুরুল ইসলাম হত্যা এবং একই ইউনিয়নের কুয়েতপ্রবাসী শামিম শেখ হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। অপর দুই আসামি নাঈম শেখ ও মিজান গাজী কুয়তপ্রবাসী শামিম শেখ হত্যা মামলার পলাতক আসামি।

তাদের দুইজনকে এলাকাবাসীর সহযোগিতায় নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘চাঞ্চল্যকর দুই হত্যা মামলার এজারহারভুক্ত পলাতক তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরমান আকুজ্ঞির বিরুদ্ধ দুইটি এবং নাঈম শেখ ও মিজান গাজীর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। আরমান আকুজ্ঞির বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালত যশোরে প্রেরণ করা হয়েছে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর