বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চাঁদপুরে জীবন্ত শিশুকে কবর দেওয়ার চেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

কার্টনের ভেতর সাদা কাপড়ে মোড়ানো ছিল একটি শিশু। কবর দিতে তাকে কবরস্থানে নিয়ে আসেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তবে জানাজার আগে কবরস্থানের কেয়ারটেকার কার্টন খোলার সময় দৌড়ে পালিয়ে যান তিনি। পরে কাপড় খুলে দেখা যায় শিশুটি জীবিত।

এ সময় কেয়ারটেকার ফারুক মিয়ার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের তালতলা পৌরসভা কবরস্থানে এ ঘটনা ঘটে।

কবরস্থানের কেয়ারটেকার ফারুক মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো কবরস্থানে অবস্থান করছিলাম। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ছোট একটি কার্টন ধরিয়ে দিয়ে বলেন, এর ভেতর মৃত শিশুর লাশ রয়েছে।

আপনি কবর খুঁড়ে জানাজা শেষে দাফন করবেন। এর জন্য কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু যখনই কার্টন খুলে শিশুটিকে দেখার চেষ্টা করি। তখনই ওই লোক দৌড়ে পালিয়ে যান। ’ কবরস্থানে কাজ করেন মো. শাহজাহান নামের আরেক ব্যক্তি। তিনিও একই কথা বলেন।

পরে শিশুটিকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার নামের বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। মোসাদ্দেক আল আকিব নামের এক ব্যক্তি জানান, তিনি নিজেই শিশুটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ছোটন জানান, ৮০০ গ্রাম ওজনের শিশুটি প্রথমে শ্বাসকষ্ট ও অপুষ্টিতে ভুগছিল।

তবে হাসপাতালে নেওয়ার পর আল্লাহর রহমতে এখন ভালো আছে। তাকে বিশেষায়িত ওয়ার্ডে নিয়ে অক্সিজেনসহ পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

হাসপাতালের ব্যবস্থাপক মজিবুর রহমান জানান, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ছেলে শিশুটিকে এখানে রাখা হবে।

অন্যদিকে, এরই মধ্যে বেশ কয়েকজন নারী ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অনেকেই হাসপাতালেও ভিড় করছেন। তবে এখন পর্যন্ত কে বা কারা এই শিশুটিকে কোথায় থেকে এনে কবরস্থানে নিয়ে আসে, তাদের কোনো হদিস পাওয়া যায়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর