বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাগেরহাটে কাল থেকে ৩ দিনের হরতাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা তিন দিনের হরতালের ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা (১৫ থেকে ১৭ সেপ্টেম্বর) পর্যন্ত হরতাল পালন করা হবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ফকিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ভূমি অফিস ও কৃষি অফিসসহ বিভিন্ন অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূটি পালন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা হরতালের ডাক দেন।

কর্মসূচি চলাকালে বিভিন্ন সরকারি দপ্তরের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় সব দপ্তরের দরজায় তালা ঝুলতে দেখা গেছে। কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিস করতে দেখা যায়নি। তবে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে দপ্তরের বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এদিকে ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফকিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর