বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ : ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-গোপালগঞ্জ-খুলনা, ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং ঢাকা-ভাঙ্গা-ফরিদপুর রুটে সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে এসব রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধকারীরা সড়ক-মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে ভাঙ্গা হাসপাতাল মোড়ে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে তাদের দাবি জানাচ্ছেন।

ভাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রনি ব্যাপারী জানান, খুলনা থেকে ঢাকাগামী নকশি কাঁথা কমিউটার ট্রেন সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় বিক্ষোভকারীদের কারণে আটকা পড়ে।

বিক্ষোভকারীরা জানান, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও হামিরদী, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়, কৈডুবি রেলগেটে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। এ সময় রাস্তায় দূরপাল্লার যানবাহন আটকা পড়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, আজ রবিবার সকাল থেকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল, ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিক্ষোভকারীরা অবস্থান করছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর