বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যে পরীক্ষায় পাস করলে নেইমারকে বিশ্বকাপে নেবেন আনচেলত্তি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৪

নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা সবারই জানা। ফুটবল মাঠে বহুবার প্রমাণ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে ২০২৬ বিশ্বকাপে খেলতে চাইলে অন্য এক জায়গায় প্রমাণ দিতে হবে সাবেক বার্সেলোনা ও পিএসজির ফরোয়ার্ডকে।

সেটা হচ্ছে ফিটনেসের জায়গায়। ফিট থাকতে পারলে তবেই বিশ্বকাপে জায়গা হবে অনেকটা এমনি জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ বলেছেন, ‘শারীরিকভাবে ভালো অবস্থায় জাতীয় দলে প্রত্যেকে নেইমারকে দেখতে চায়। তার সঙ্গে কথা বলেছি।

আমি তাকে বলেছি, সেরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় রয়েছে তোমার হাতে। বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে দলকে সহায়তা করতে প্রস্তুত হও।’

তার আগে নেইমারকে শারীরিকভাবে ফিট হওয়ার কথা জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেছেন, ‘অবশ্যই নেইমার কেমন খেলে সেটা পর্যবেক্ষণ করছি না আমরা।

সবাই তার প্রতিভা সম্পর্কে অবগত। তবে আধুনিক ফুটবলে প্রতিভার সদ্ব্যব্যহার করতে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে হয়। যদি সে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকে তাহলে দলে জায়গা পাওয়া কোনো সমস্যা হবে না।’

পুরো ক্যারিয়ারজুড়ে চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। ফিরে এসে আবার মাঠ মাতিয়েছেন। কিন্তু মাঠ মাতানো সময়টা দীর্ঘ করতে পারেননি। উল্টো একটু আগ বাড়িয়ে বলা যেতে পারে, মাঠের লড়াইয়ের থেকে বাইরেই বেশি লড়াই করেছেন তিনি। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে তাই এবার আগের থেকে কয়েকগুণ বেশি পরিশ্রম করে ফিটনেসের পরীক্ষায় পাস করতে হবে।

সেই পরীক্ষায় পাস করে মাঠে ফিরলে ব্রাজিল দলে তার পজিশনও যাবে বদলে। তার পজিশন নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘তাকে অ্যাটাকিং মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে দলে নেওয়া হবে। তাকে মাঝে খেলতে হবে। সে এখন যে অবস্থায় তাতে উইংয়ে খেলতে পারবে না। কারণ, আধুনি ফুটবলে ফরোয়ার্ডদের শারীরিকভাবে যথষ্ট শক্তিশালী হতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো সমস্যা ছাড়াই একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারবে।’

শারীরিকভাবে নিজেকের প্রমাণের জন্য ৯ মাস সময় পাবেন নেইমার। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ শুরু হবে। তার আগে বেশ কিছু প্রীতি ম্যাচও পাবেন তিনি। আগামী অক্টোবরে যেমন দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়াতে আসবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর জাপানের বিপক্ষে ১৪ অক্টোবর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর