বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অধিক সুদের লোভ দিয়ে সোয়া ৩ কোটি টাকা ঋণ, পরিশোধ না করায় স্বামী-স্ত্রী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

কুমিল্লার দাউদকান্দিতে অধিক লাভে ৩ কোটি ১৮ লাখ ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দাউদকান্দ উপজেলার বারোপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের জাকির হোসেন ও তার স্ত্রী সুমী আক্তারকে আটক করে মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, জাকির হোসেন ও তার স্ত্রী সুমী আক্তার মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা আরিয়াখাল গ্রামে ৩ বছরে আগে চটপটি-ফুচকা তৈরির কারখানা দিয়ে ব্যবসা শুরু করেন। কারখানা দেওয়ার পর এক-দেড় বছর সুনামের সাথে ব্যবসা করছিলেন।

ব্যবসা বাড়ানো কথা বলে ওই এলাকার মানুষ থেকে লাখে ৪/৬ হাজার সুদে টাকা নেন । এভাবে এক বছরে তারা শতাধিক নারী-পুরুষ লোভের ফাঁদে ফেলে প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা ঋণ নেন। দুই বছর লেনদেন করার এক পর্যায়ে জনগণের টাকা ঠিক মতো দিতে না পারায় দুই মাস পূর্বে কারখানা ফেলে পালিয়ে বাড়িতে চলে যান।

স্থানীয়রা জানান, গজারিয়ার আরিয়াখাল গ্রামের শতাধিক পাওনাদাররা লোক বাস-গাড়ি নিয়ে অভিযুক্ত দম্পতির বাড়ি দাউদকান্দির ষোলপাড়া গ্রামের বাড়ি ঘেরাও করেন।

জহিরুল ইসলামের ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী সুমিকে তুলে নেবার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দাউদকান্দি মডেল থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। একাধিক ভুক্তভোগীরা বলেন, তারা ফুচকা তৈরির কারখানা দিয়ে প্রথমে ভালোই ছিল।

তার স্ত্রী সুমী আক্তার লাখ ৪/৫ টাকা লাভ দেওয়ার কথা বলে মহিলাদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়। এক বছরে শতাধিক নারী-পুরুষ থেকে তিন কোটি ১৮ লাখ টাকা নিয়ে পালিয়ে আসসে। এ কারণে আমরা তার বাড়ি ঘেরাও করেছি।

বারপাড়া ইউনিয়ন পরিষদ ৬ ওয়ার্ড মেম্বার আল-আমিন জানান, কিছুদিন আগে গজারিয়া মুন্সিগঞ্জ থেকে ভুক্তভোগীরা আমার কাছে বিচার নিয়ে এসেছিলেন। তিনি তাদের প্রমাণ নিয়ে আসতে বলেছিলেন।

আজ সকলেই এক সাথে আসবে জানা ছিল না। দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, এলাকায় অভিযুক্ত দম্পতির বাড়ি পাওনাদারা ঘেরাও করার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে জাকির হোসেন ও তার স্ত্রী সুমী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর