বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাবেক ডিআইজি নাহিদুল কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক ফতেহ মো. ইফতেখারুল ইসলাম ইসলাম। ওই আবেদনে বলা হয়, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৯ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শুক্রবার ডিবি পুুলিশ তাকে গ্রেপ্তার করে। সাপ্তাহিক ছুটি থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আদালত বন্ধ রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ বা কারাগারে প্রেরণ করার জন্য কাস্টডি ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) ইস্যু করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কাস্টডি ওয়ারেন্ট ইস্যু করে তাকে কারাগারে পাঠানো প্রয়োজন।

পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, নাহিদুল ইসলাম মেহেরপুর জেলার এসপি থাকার সময় ২০১৪ সালের জানুয়ারিতে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এ ঘটনায় নাহিদুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তিনি অবসরের সব সুবিধা পাবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর