বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতঙ্কে ৫০ পরিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১

বগুড়ার ধুনট উপজেলায় কিশোর গ্যাংয়ের নির্যাতন, হামলা-মামলা ও হুমকি-ধামকিতে আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন অন্তত ৫০ পরিবারের সদস্যরা। এসব কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার গোসাইবাড়ি কলেজপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে এলাকার শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তব্য দেন কলেজপাড়ার শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, শামসুল আলম, ইজ্জত আলী, শাপলা খাতুন, নাছিমা বেগম, ফুলেরা খাতুন, আবেদা খাতুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নির্যাতন বৃদ্ধি পেয়েছে। সবশেষ গত ১১ সেপ্টেম্বর কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তারা হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি।

এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করেছে। তারা প্রতি রাতেই বাড়ি বাড়ি এসে নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। তাদের ভয়ে চরম নিরাপত্তায় আছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেও বিচার পাওয়া যাচ্ছে না।

এসব কিশোর গ্যাংয়ের নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর