বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝরল ২ প্রাণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) পৃথক দুটি দুর্ঘটনায় বাস-পিকআপ মুখোমুখি সংর্ঘষে এক পিকআপ চালক ও সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ওয়াসিম আরাফাত।

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মহাসড়কে প্রথম দুর্ঘটনাটি দুপুর ১২টা ৪০ মিনিটে গৈড়লার টেক এলাকায় ঘটে।

পটিয়া হতে ছেড়ে আসা মইজ্জ্যারটেকগামী একটি লেগুনা (চট্ট মেট্রো ছ-১১ ১১৩৭) পথচারী শের মোহাম্মদকে (৭০) ধাক্কা দিলেই প্রাণ হারান তিনি। নিহত মোহাম্মদ পটিয়া উপজেলা জঙ্গলখাইন ইউনিয়নের গৈড়লা এলাকার মৃত মোহাম্মদ হামিদের ছেলে। এ ঘটনায় আরো কয়েকজন লেগুনা যাত্রী আহত হয়েছেন।

অপরদিকে, মহাসড়কের আরেকটি দুর্ঘটনায় বাস-পিকআপ মুখোমুখি সংর্ঘষে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহতের নাম মো. ওয়াসিম (৪২)। সে নোয়াখালী জেলার আবদুল কাদেরের ছেলে। শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মহাসড়কের পটিয়ার জলুয়ার দিঘিপাড় এলাকায় বান্দরবান থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী পূরবী পরিবহনের একটি বাস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা টাইলসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পিকআপ চালক ঘটনাস্থলেই গাড়ির সিটে বসা অবস্থায় চাপা পড়ে প্রাণ হারান।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বাদল বড়ুয়া বলেন, ‘মহাসড়কের পটিয়া জলুয়ার দিঘিপাড় এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ চালকের মরদেহ গাড়ি কেটে বের করা হয়।

পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় দুটি পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতের লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক পূরবী বাস ও লেগুনা উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ দুটি দুর্ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

তবে পূরবী বাস ও লেগুনা চালক সহকারী পালিয়ে গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর