বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘অনেক সত্যি ফাঁস হয়ে যাবে’, কুনিকার বক্তব্যে কুমার শানুর ছেলের হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৪

‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী হয়েছেন অভিনেত্রী কুণিকা সদানন্দ। তবে বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেত্রী। কারণ তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা তাঁর বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা করছেন।প্রায় আট মাস আগে দেওয়া সাক্ষাৎকারে কুণিকা দাবি করেছিলেন, বলিউডে ধর্ষণ বলে কিছু হয় না। তাঁর মতে, নারীরাও প্রযোজক বা পরিচালকদের সঙ্গে কাজের জন্য দেখা করার সময় কোনও না কোনওভাবে ‘ইঙ্গিত’ দেন।

এ প্রসঙ্গে কুনিকা উদাহরণ দিয়ে বলেছিলেন, “যদি আমি কারও কাছে কাজ চাইতে যাই এবং বলি ‘স্যর, কোনও ভাল কাজ থাকলে আমায় জানাবেন’— এটাও এক ধরনের ইশারা।” তার এই মন্তব্যকে অনেকে অত্যন্ত অসংবেদনশীল এবং দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিচ্ছেন।

অনেকেই লিখেছেন যে, এই ধরনের বক্তব্যে প্রকৃত ভুক্তভোগীদের সংগ্রামকে ছোট করে দেখা হচ্ছে এবং যৌন হেনস্থার বাস্তবতাকে অস্বীকার করা হচ্ছে। এই ভিডিও ক্লিপটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানুও প্রকাশ্যে কুনিকাকে আক্রমণ করেন। উল্লেখ্য, কুণিকা একসময় শানুর সঙ্গে ছ’বছরের সম্পর্কে ছিলেন।
সেই সময় গায়ক ছিলেন বিবাহিত।

ইনস্টাগ্রাম নিজের প্রতিক্রিয়ায় জান লিখেছেন, ‘এটাই তিনি সারা জীবন করেছেন। বিবাহিত পুরুষদের সঙ্গেও, আর যাকেই পারতেন, তার সঙ্গেই। মুখ বেশি খোলার দরকার নেই, নইলে অনেক সত্যি ফাঁস হয়ে যাবে।’

এদিকে, কুনিকার এ মন্তব্য ঘিরে বিতর্ক যতই বাড়ছে, ততই বিগ বস ১৯-এর ঘরে কুণিকার অবস্থান নিয়ে দর্শকদের নজরদারি তীব্র হচ্ছে।

অনেকে অপেক্ষা করছেন দেখার জন্য যে, তিনি এই সমালোচনার জবাব শোয়ের ভিতরেই দেবেন, নাকি বাইরে এসে নিজের অবস্থান পরিষ্কার করবেন!

নব্বইয়ের দশকে বেশ পরিচিত মুখ ছিলেন কুণিকা। ছোটপর্দায় স্বাভিমান–এ ১৮ বছরের সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। পরে বলিউডে পা রেখে খলনায়িকা ও সাহসী চরিত্রে নিজের আলাদা জায়গা তৈরি করেন।

‘বেটা’, ‘গুমরাহ’, ‘খিলাড়ি’— এই সিনেমাগুলোতে বেশ জনপ্রিয়তা পান তিনি। তবে দর্শকের মনে আজও তিনি অমলিন রাজশ্রীর সুপারহিট ‘হাম সাথ সাথ হ্যায়’–এ রীমা লাগুর বন্ধু ‘শান্তি’র চরিত্রে অভিনয় করে। দীর্ঘ ২৫ বছরের কেরিয়ারে ১১০টি সিনেমায় কাজ করেছেন কুনিকা।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর