বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুমিল্লা-২ আসন পুনর্বহালে বিএনপির আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পুনর্বহাল করে নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের পর আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) তিতাস ও হোমনা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে এ মিছিল বের করা হয়। তিতাস উপজেলার জিয়ারকান্দি থেকে মিছিলটি শুরু হয়ে কড়িকান্দি বাজার, গাজীপুর, বাতাকান্দি বাজার হয়ে হোমনার সিনাইয়া, বাসস্ট্যান্ড, আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, হোমনা চৌরাস্তাসহ উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয়। পরে মরহুম সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাড়িতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুল মতিন খান।

সমাবেশে হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. আবদুল মতিন খান, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুল হক তপন ভুইয়া, মজিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার, তিতাস উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন ভুইয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, কুমিল্লা-২ আসন পুনর্বহাল হওয়ায় তিতাস ও হোমনার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন হোমনা ও তিতাস উপজেলাকে একত্রিত করে কুমিল্লা-২ আসন পুনর্বহালের চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর