বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মোস্তফা ফিরোজ

ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এনসিপি নাই হয়ে গেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫

ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে এনসিপি নাই হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, তারা কোনো প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই নেই, ডাকসুর ২৮টি পদের একটিতেও তাদের প্যানেলের প্রার্থীরা জিততে পারেননি। সম্প্রতি নিজের ফেসবুক পেজ ভয়েস বাংলায় দেওয়া এক ভিডিওতে তিনি এ কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, ছাত্রদল বা ছাত্রশিবির জুলাই গণ-অভ্যুত্থানের মূল নেতা বা ভূমিকায় ছিল, এটা কিন্তু এনসিপি কখনোই স্বীকার করে না।

এনসিপি বলে— তারাই ছিল আন্দোলনের মূল নেতা। তিনি বলেন, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আসলে এনসিপি নাই হয়ে গেছে। এনসিপির একটা প্যানেল ছিল গণতান্ত্রিক ছাত্রসংগঠন এবং সেখানে আব্দুল কাদের ভিপি প্রার্থী ১ হাজার আর বাকের মজুমদার জিএস প্রার্থী ২ হাজার ভোট পেয়েছে। অর্থাৎ তারা কোনো প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই নেই।

ডাকসুর ২৮টি পদের একটিতেও তাদের প্যানেলের প্রার্থীরা জিততে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিতে এক বছর আগে যারা এত বড় গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে একটি পদও জোটেনি। এনসিপির অবস্থা কোথায় বুঝতে পারছেন?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর