বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গণেশ বিসর্জনের শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০

ভারতের কর্ণাটকের হাসান জেলায় গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৬ থেকে ৯ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আহত তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে নয়জন হয়।

তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ৮ জনের মৃত্যু এবং ২০ জন আহত হয়েছেন।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো প্রায় ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়ে। দক্ষিণ রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরালিঙ্গাইয়া বলেন, ‘এই দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন স্থানীয় বাসিন্দা এবং ৩ জন চিকমাগালুরু, বেল্লারি ও চিত্রদুর্গা জেলার ছাত্র।

আরো ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’ প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসান থেকে হোলেনারাসিপুরের দিকে যাওয়া ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেল ও একটি ব্যারিকেডে ধাক্কা মারে, এরপর মোসালে হোসাহাল্লি গ্রামের কাছে ন্যাশনাল হাইওয়ে ৩৭৩–এ শোভাযাত্রায় ঢুকে পড়ে। বরালিঙ্গাইয়া বলেন, ‘ক্যান্টার ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেল ও ব্যারিকেডে ধাক্কা মেরে পরে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।’

তিনি আরো জানান, দুর্ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহত চালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি ৫ লাখ রুপি আর্থিক সহায়তা ও আহতদের সম্পূর্ণ চিকিৎসা সহযোগিতার ঘোষণা দিয়েছেন। তিনি এক্সে একটি পোস্ট করে লেখেন, ‘হাসানে গণেশ বিসর্জন শোভাযাত্রায় একটি লরি ঢুকে পড়ে বহু মানুষ নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন—এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।’

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর