বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭

বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর বাড্ডার কুড়িল এলাকায় ইউরোজোন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। ফলে চরম দুর্ভোগে পড়ে যান চলাচলকারীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাড্ডা-কুড়িল সড়কে অবস্থান নিলে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইওভারেও।

ট্রাফিক গুলশান ডিভিশনের ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়, ‘ইউরোজোন ফ্যাশন গার্মেন্টের প্রায় ৫০০-৬০০ কর্মী পুনরায় বেতন-ভাতার দাবিতে রাস্তা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি বিমানবন্দর রোডে ঢাকা উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের উভয় দিকে প্রায় ২০০ কর্মী রাস্তা বন্ধ করে দিয়েছে।’

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে ইউরোজোন ফ্যাশনের কর্মীরা কুড়িল ফ্লাইওভার অবরোধ করেছেন। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখে অবস্থান নেওয়ায় সেখানেও তীব্র যানজট তৈরি হয়েছে। তিনি আরো বলেন, এর আগেও গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে নেমেছিলেন। তখন মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর