বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে ২ বন্দি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২

নেপালের রামেছাপ জেলা কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। কারাগার থেকে মুক্তির দাবি জানানো কয়েদিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা গুলি চালায় বলে খবরে জানা যাচ্ছে।

এই ঘটনায় ১২ জন বন্দি আহত হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। এর আগে মঙ্গলবার রাতে দেশটির বাঁকের বৈজনাথ গ্রামীণ পৌরসভার নওবাস্তা এলাকার একটি কিশোর সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করার সময় পাঁচজন কিশোর বন্দি মারা গেছে।

জেন-জি আন্দোলন তীব্র হওয়ার পর বেশ কয়েকজন বন্দি নেপালের বিভিন্ন জেলা কারাগার থেকে পালিয়ে গেছে। এদিকে নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা বিভিন্ন কারাগার থেকে পালানোর চেষ্টাকারী এবং পালিয়ে যাওয়া কিছু বন্দিকে আটক করেছে।

সেনাবাহিনীর বুধবার দেওয়া তথ্য অনুসারে, সপ্তারীর রাজবিরাজ জেলা কারাগার থেকে পালানো ১৯২ জন বন্দিকে আটক করা হয়েছে।

অন্যদিকে দেশটির কাঞ্চনপুরের চাঁদনীতে, ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সাতজন বন্দিকে আটক করে নেপালি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্ত রক্ষীরা।

সেনাবাহিনী আরো জানিয়েছে, স্থানীয়রা একজন বন্দিকে আটক করে স্থানীয় পুলিশ অফিসের কাছে হস্তান্তর করেছে। এ ছাড়া ১২ জন বন্দি স্বেচ্ছায় কারাগারে আত্মসমর্পণ করেছে বলেও জানানো হয়েছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর