বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১

টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে মমিনুল হক (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মমিনুল পাবনার সাঁথিয়া উপজেলার নুরুল হকের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হলুদিয়া পূর্ব পাড়ার বাসিন্দা জসিমের ছেলে দুদু মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে মোটরসাইকেলযোগে তিনজন যুবক বাড়িতে প্রবেশ করে।

বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে স্থানীয়রা। এ সময় দুজন পালিয়ে গেলেও মমিনুল নামের একজনকে আটক করা হয়। পরে স্থানীয়দের গণপিটুনিতেই মৃত্যু হয় তার। বৃহস্পতিবার সকালে নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, ‘লাশটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও চুরির মামলা ছিল।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর