বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অতিরিক্ত পানি খেলে হতে পারে যে বিপদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫

আমাদের শরীর সুস্থ রাখতে পানি অপরিহার্য। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। শরীর সুস্থ ও নীরোগ রাখতে পানির বিকল্প নেই। তাই কম পানি খেলে শরীরের ক্ষতি।

আবার উল্টোটাও হতে পারে। অর্থাৎ অতিরিক্ত পানি পান করলেও শরীরের ক্ষতি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দিনে ৮ থেকে ১২ গ্লাস পানি পান করা প্রয়োজন। গরমের দিনে এর পরিমাণ বেড়ে যেতে পারে।

তবে অতিরিক্ত পান করলে কিন্তু শরীরের বিপদ বাড়তে পারে। সেক্ষেত্রে কোন কোন রোগের আশঙ্কা বেড়ে যায়, তা জানুন আজকের প্রতিবেদনে।
ভিটামিন-খনিজের ভারসাম্য নষ্ট

ক্রমাগত পানি খেতে থাকলে শরীরে ভিটামিন, খনিজ, ইলেকট্রোলাইটস এসব গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি হতে পারে। আর শরীরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি উপকরণের ঘাটতি হলে মাথা ঘোরানো, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেবে।

কিডনির কাজ ও অতিরিক্ত চাপ কিডনির মূল কাজ হলো শরীরের রক্ত পরিশোধন করা এবং অতিরিক্ত বর্জ্য বের করে দেওয়া। এ ছাড়া পনি ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্যও কিডনি নিয়ন্ত্রণ করে। কিন্তু একসঙ্গে যদি অতিরিক্ত পানি শরীরে প্রবেশ করে, তখন কিডনিকে তা সামলাতে বাড়তি চাপ নিতে হয়। এর ফলে শরীরে সোডিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে।

হাইপোন্যাট্রেমিয়া

অতিরিক্ত পানি পান করার ফলে সোডিয়ামের ঘাটতি তৈরি হলে তাকে বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। এই অবস্থায় মাথা ঘোরা, বমি ভাব, বিভ্রান্তি, মাথা ব্যথা এমনকি গুরুতর ক্ষেত্রে খিঁচুনি পর্যন্ত হতে পারে। চিকিৎসকদের মতে, এটি কিডনি ও মস্তিষ্ক উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
দিনে কতটা পানি পান করবেন

বিশেষজ্ঞদের মতে, অনেকগুলো বিষয়ের ওপর ভিত্তি করে মানুষের শরীরে পানির পরিমাণ নির্ধারণ করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে বয়স, ওজন, দৈনন্দিন কাজকর্ম, জলবায়ু ও স্বাস্থ্য। সাধারণভাবে দিনে ২–৩ লিটার পানি প্রাপ্তবয়স্কদের জন্য যথেষ্ট। তবে কারো শরীরে পরিশ্রম বা গরম আবহাওয়ার কারণে আরো বেশি পানি প্রয়োজন হতে পারে।

চিকিৎসকদের মতে, বেশি পানি খাওয়া মানেই ভালো—এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এককথায় ‘স্মার্ট হাইড্রেশন’ জরুরি। অর্থাৎ শরীর যখন তৃষ্ণার সংকেত দিচ্ছে তখন পানি পান করা এবং দৈনন্দিন অভ্যাসে ভারসাম্য রক্ষা করা উচিত।

অতিরিক্ত পানি শরীরের জন্য যেমন প্রয়োজনীয় নয়, তেমনি ক্ষতিকরও হতে পারে। তাই পানি খাওয়ার সঠিক অভ্যাস গড়ে তোলা জরুরি। শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করুন। কোনোরকম সমস্যা হলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিন।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর