বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শাদাব খানকে ছাড়িয়ে গেলেন কুলদীপ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে ভারত। ম্যাচে অসাধারণ বোলিং করেছেন কুলদীপ যাদব। মাত্র ৭ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন এই স্পিনার।

এর মাধ্যমে এশিয়া কাপে (টি-টোয়েন্টি ফরম্যাট) সেরা বোলিং ফিগারে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খানকে ছাড়িয়ে গেছেন তিনি।

২০২২ এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৮ রান খরচায় ৪টি উইকেট নিয়েছিলেন শাহাব। গতকাল তার রেকর্ডকে ছাড়িয়ে গেলেন কুলদীপ।

এই বোলিং পারফরম্যান্স এখন এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং। শীর্ষ স্থানে এখনো ভারতের পেসার ভুবনেশ্বর কুমার।

২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। টুর্নামেন্টের ইতিহাসে (টি-টোয়েন্টি ফরম্যাটে) একমাত্র পাঁচ উইকেটের ঘটনাও এটি।

আগে ব্যাটিং করতে নেমে ভারতের বোলিং দাপটে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অল আউট হয়ে যায় আমিরাত। ৪.৩ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে ভারত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর