বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ব্রাজিল-আর্জেন্টিনার মহাদেশ থেকে বিশ্বকাপ নিশ্চিত করল যারা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৬

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হলো আজ। শেষ রাউন্ডে ৫ ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ১০ দল। আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর আর প্যারাগুয়ে আগেই নিশ্চিত করে ফেলেছিল বিশ্বকাপের টিকিট। তাই শুধু প্লে-অফের জায়গার জন্য লড়াইয়ে ছিল ভেনেজুয়েলা আর বলিভিয়া।

আর ১২তম রাউন্ডে এসে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বলিভিয়া—এল আলতোয় শক্তিশালী ব্রাজিলকে তারা হারিয়েছে ১-০ গোলে।

এই জয়েই পয়েন্ট টেবিলে সপ্তম হয়ে আন্তমহাদেশীয় প্লে-অফ নিশ্চিত করেছে বলিভিয়া। তাই ১৯৯৪ আসরের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ আছে তাদের সামনে। সমীকরণ ছিল স্পষ্ট— বলিভিয়াকে জিততে হবে, আর ভেনেজুয়েলাকে হারতে হবে।

শেষ পর্যন্ত তাই ঘটল। মাতুরিনে কলম্বিয়ার কাছে ৬-৩ গোলে হেরে যায় ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ছয় দল— আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। এর মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা ও ইকুয়েডরের টিকিট নিশ্চিত হয়েছিল আগেই।

গত সপ্তাহে নিশ্চিত করে উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়া। সপ্তম স্থানে থাকা দলকে খেলতে হবে মার্চের আন্তমহাদেশীয় প্লে-অফে।

তবে বলিভিয়া ঋণী থাকবে কলম্বিয়ার লুইস সুয়ারেজের কাছে। পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের এই কলম্বিয়ান ফরোয়ার্ড একাই ভেনেজুয়েলার বিপক্ষে করেন চার গোল।

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাই ৪ গোল করলেন সুয়ারেজ।

এর আগে একই কৃতিত্ব আছে কিংবদন্তি জিকো (১৯৭৭), ব্রাজিলিয়ান ক্যারেকাও (১৯৮৯), চিলির ইভান জামোরানো (১৯৯৭, ৫ গোল), রোমারিও (২০০০) এবং উরুগুয়ের লুইস সুয়ারেজের (২০১১) নামে। তবে প্রতিপক্ষের মাঠে চার গোল করার কীর্তি আছে কেবল রোমারিও ও কলম্বিয়ার সুয়ারেজের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর