শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জয়

খরগোশের ওভার কনফিডেন্সের কারণে কচ্ছপ জিতে গিয়েছিল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়ার নাজিম জয়। অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে।

এবার ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ভিন্নধর্মী এক গল্পের প্রসঙ্গ তুলে আনলেন জয়। বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে জয় বলেন, ‘কচ্ছপ এবং খরগোশ এর গল্পটা সবাই জানে। খরগোশ জানতো তার সাথে কচ্ছপ পারবেনা। তাই সে ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল।

আর কচ্ছপ এই সুযোগ কাজে লাগিয়ে জিতে গিয়েছিল।’ যদিও জয় এই স্ট্যাটাসে ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করেননি, তবে অনুরাগীদের বুঝতে বাকী নেই তিনি কি বুঝিয়েছেন। মন্তব্যেও অনেককে দেখা গেছে সেই প্রসঙ্গে কথা বলতে। কেউ মন্তব্য করেছেন ,‘আপনি কি এটা ডাকসু নির্বাচনকে বুঝাইলেন।

’অবশ্য সেই মন্তব্যের উত্তর দিয়ে জয় বলেন, ‘না আমি নেপালে সরকার পতন কে বুঝাইছি।’ কেউ বা লিখেছেন, ‘ঠিক। ওভার কনফিডেন্স সব সময় দেখানো দেখানো উচিত নয়। এটা আমাদের বেলায়ও।’ কারো মন্তব্য, ‘তাই হয়েছে ভাই।

’এই পোস্টের কয়েক ঘণ্টা আগেও জয় আরেকটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন, ‘ছোটবেলা থেকে অংক কম বুঝতাম। অংক আসলেই কঠিন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর