বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাজধানীতে ১৬০০ লিটার নকল মবিলসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭

রাজধানীর বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডে অভিযান চালিয়ে ১৬০০ লিটার নকল মবিল, সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো.সাইফুল ইসলাম (৫৭) ও মো. রফিকুল ইসলাম (৫০)। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১ হাজার ৬০০ লিটার নকল মবিল ও নকল মবিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। তিনি আরো বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে নকল মবিল উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নকল মবিল বিক্রির উদ্দেদ্দ্যে কাছে রাখার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর