বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিদেশ পাঠানো নিয়ে বিরোধে ব্যবসায়ী খুন, প্রতিপক্ষের বাড়িতে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১

বিদেশ পাঠানোর টাকা লেনদেন নিয়ে পুরনো বিরোধের জেরে কিশোরগঞ্জের হোসেনপুরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ও ভাগ্নে গুরুতর আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে প্রতিপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের স্বজনরা।

মৃত ব্যবসায়ীর নাম শরীফুল ইসলাম (২৭)। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। আহতরা হলেন মৃত শরীফুলের বড় ভাই মাসুদ রানা (৪০) ও ভাগ্নে উজ্জ্বল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। সম্প্রতি একই গ্রামের মজিবুর রহমানের শ্যালককে বিদেশে পাঠানোর কথা ছিল তার। বিমানের টিকিট বাবদ মাসুদ রানা মজিবুরের কাছ থেকে ৬০ হাজার টাকা নেন। কিন্তু সময়মতো ব্যবস্থা না হওয়ায় সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে শরীফুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শরীফুলের পেটে ছুরি ঢুকিয়ে দেন মজিবুর। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মাসুদ রানা ঘটনাস্থলে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে শরীফুলের ভাগ্নে উজ্জ্বল মিয়াকেও ছুরিকাঘাত করে মজিবুর পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শরীফুলকে মৃত ঘোষণা করেন। মাসুদ রানা ও উজ্জ্বল মিয়াকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর আজ মঙ্গলবার সকালে মৃত শরীফুলের লোকজন প্রতিশোধ নিতে হামলাকারী মজিবুরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে তাদের পাঁচটি ঘর ভস্মীভূত হয়।

মৃত শরীফুলের ভগ্নিপতি মো. গোলাপের অভিযোগ, পরিকল্পিতভাবে তার শ্যালককে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ নিজেদের ঘরে নিজেরাই আগুন লাগিয়ে এখন তাদের ফাঁসানোর চেষ্টা করছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, ‘মাসুদ রানা ও মজিবুরের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।’

এ ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা রয়েছে। এ কারণে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে বলেও তিনি জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর