বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কাঠমাণ্ডুতে নামতেই পারেনি বিমানের ফ্লাইট, ফিরে এলো ঢাকায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭

নিরাপত্তাজনিত কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কাঠমাণ্ডু গিয়েও নামার অনুমতি পায়নি। পরে সেটি ঢাকায় ফিরে আসে।

ত্রিভুবন বিমানবন্দরে সব রকম উড়োজাহাজ উঠানামা বন্ধ করে দেওয়ায় ঢাকা থেকে কাঠমাণ্ডুগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে কাঠমাণ্ডু থেকে ঢাকায় ফেরার ফ্লাইটও বাতিল হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো কাঠমাণ্ডুতে বিক্ষোভ শুরু হওয়ার পর তা সহিংসতায় রূপ নিলে সেখানে আটকা পড়েছেন বাংলাদেশের অনেকে।

বিমানের মুখপাত্র রওশন কবির জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটিতে ১১৪ জন যাত্রী ছিলেন। নির্ধারিত সময়ে কাঠমাণ্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশনের অনুমতি না মেলায় বিমানটি অবতরণ করতে পারেনি।

তিনি বলেন, ‘আমাদের ফ্লাইট কাঠমাণ্ডুর আকাশসীমায় পৌঁছালেও অবতরণের অনুমতি না পাওয়ায় নামতে পারেনি।

সেখানে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ থাকতে পারে। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে।’
এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ নেপালগামী আরেকটি নির্ধারিত ফ্লাইট হিমালয়া এয়ারলাইনসের (এইচ৯) ফ্লাইটও বাতিল করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর