বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফেনীতে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩

ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় দিশা এনজিওর এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজারের পশ্চিমে খোনার পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শামসুজ্জামান খান (৩২)। তিনি নেত্রকোনা জেলার কলাপাড়ার আবদুর রফিক খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে শামসুজ্জামান খানের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দিশা এনজিও শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফেনী হাইওয়ে পুলিশের ইনচার্জ হারুনুর রশিদ জানান, এ ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে আমরা আলামত জব্দ করেছি। লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর