বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কসমেটিক সার্জারি করতে গিয়ে নারীর মৃত্যু নতুন নিয়মে দায়বদ্ধ আমিরাতের সার্জনরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩

কসমেটিক সার্জারি করাতে গিয়ে এক নারীর মৃত্যুর পর সংযুক্ত আরব আমিরাতে সার্জনদের জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে। প্লাস্টিক সার্জনদের চিকিৎসাগত দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেডারেল সুপ্রিম কোর্ট।

আদালতের রায়ে স্পষ্ট করে বলা হয়েছে, যেহেতু কসমেটিক সার্জারি কোনো জরুরি চিকিৎসা নয়, তাই কোনো ধরনের অবহেলা বা গাফিলতির জন্য চিকিৎসকরা দায়ী থাকবেন। শরীরের গঠন পরিবর্তনে অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অবহেলার কারণে এক নারীর মৃত্যু পর এই রায় দেওয়া হলো।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, চিকিৎসক স্বীকৃত চিকিৎসা নীতিমালার বাইরে গিয়ে কাজ করেছেন এবং যথাযথ যত্ন নিতে ব্যর্থ হয়েছেন।

নতুন রায়ের অধীনে অস্ত্রোপচারের ঝুঁকিপ্রাপ্ত সুবিধার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে, রোগীর সম্মতি মিললেও সার্জন অস্ত্রোপচার শুরু করতে পারবেন না। যদি রোগীর প্রত্যাশিত উদ্দেশ্যের তুলনায় ঝুঁকিপূর্ণ চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়, তাহলে চিকিৎসক দোষি বলে বিবেচিত হবেন।

এই রায় দেন আদালতের প্রশাসনিক বিভাগ, যার সভাপতিত্ব করেন বিচারক মোহাম্মদ আব্দুর রহমান আল জাররাহ।

সঙ্গে ছিলেন বিচারক দাউদ ইব্রাহিম আবু আল শাওয়ারেব ও ড. হাসান মোহাম্মদ হাসান হিন্দ। ১ সেপ্টেম্বর এই রায় ঘোষণা করা হয়।

আদালত রায়ে বলেছেন, প্লাস্টিক সার্জনের দায়িত্ব হলো রোগীকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় যত্ন প্রদানের পাশাপাশি প্লাস্টিক সার্জারির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা। আদালত আরো স্পষ্ট করে বলেছেন, প্লাস্টিক সার্জন অন্যান্য ডাক্তারদের তুলনায় অধিকতর যত্ন প্রদান করতে বাধ্য, কারণ এর উদ্দেশ্য রোগীর শারীরিক ত্রুটি সংশোধন করা, তার জীবনকে বিপদের দিকে ঠেলে দেওয়া নয়।

এই রায় সংযুক্ত আরব আমিরাতে প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করল। চিকিৎসকরা এখন থেকে শুধুমাত্র রূপ পরিবর্তনের লক্ষ্যেই নয়, বরং যথাযথ চিকিৎসাগত যত্ন নিশ্চিত করার ক্ষেত্রেও আইনি বাধ্যবাধকতায় পড়বেন। এই সিদ্ধান্ত দেশের চিকিৎসা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর