বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অসুস্থতার অজুহাতে হাসপাতালে কারাভোগ, আরো এক বছরের জেল থাই প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পূর্বে শাস্তিভোগের সময় কারাগারের বদলে হাসপাতালের ভিআইপি কক্ষে থাকায় থাকসিন এমন শাস্তির মুখোমুখি হয়েছেন।

রায়ে আরো বলা হয়, হাসপাতালের ভিআইপি কক্ষে থাসকিনের থাকার সুযোগ পাওয়া ছিল অবৈধ। আদালত মনে করেন, শুধু চিকিৎসার কারণে নয়, বরং নিজেই ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান করেছিলেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ।

রায়ের পর আদালত ভবনেই থাকসিনকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা রয়টার্সের প্রতিবেদক।

থাকসিনের বিরুদ্ধে এ রায় তার প্রভাবশালী পরিবারের জন্য আরেকটি বড় ধাক্কা। তাদের পরিবার দুই দশকের বেশি সময় ধরে থাই রাজনীতিতে প্রভাব বিস্তার করে এসেছে। মাত্র ১১ দিন আগে আদালতের রায়ে প্রধানমন্ত্রী পদ হারান তার মেয়ে ও উত্তরসূরি পায়েতংতার্ন সিনাওয়াত্রা।

২০২৩ সালে ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন থাকসিন। স্বার্থের সংঘাত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তখন তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রাজকীয় ক্ষমায় সেই সাজা কমে এক বছরে নেমে আসে।

তবে জেলখানায় কয়েক ঘণ্টা কাটানোর পরই বুকে ব্যথা ও হৃদরোগের অজুহাতে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ছয় মাস ভিআইপি কক্ষেই কাটান তিনি, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে, গত মাসে পায়েতংতার্নের ক্ষমতাচ্যুতির পর কয়েক দিন রাজনৈতিক অস্থিরতা চলার পর শুক্রবার সংসদে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী অনুতিন চার্নভিরাকুল। এতেই থাকসিনের দল পিউ থাইয়ের বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ে পড়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর