বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খুলনায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ঘুষিতে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

খুলনায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ঘুষিতে রেখা রাণী মণ্ডল (৪২) নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গুনারী গ্রামের বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী।

নিহতের পরিবার ও ইউপি সদস্য মুরারী হালদার জানান, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রেখা রানী মণ্ডলের গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের ধানক্ষেতে ঢুকে ধান খাচ্ছিল।

এমন সময় রেখা তার গরুর বাছুর তাড়াতে গেলে মিলনের সঙ্গে তার বাগবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে মিলন তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। ঘটনা দেখতে পেয়ে রেখার স্বামী প্রতিবাদ করলেও তাকেও মারধর করা হয়। তাদের আত্মচিৎকারে মিলন পালিয়ে যান।

মিলনের মারধরে রেখার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ ছিল। ওই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

দাকোপ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর