বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আজীবন সম্মাননা পাচ্ছেন ৪ বরেণ্য ব্যক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

‘ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন চার বিভাগে চারজন বরেণ্য ব্যক্তি। এরা হলেন আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মীর হাসমত আলী, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক কাজী হায়াত, মার্শাল আর্টের ওস্তাদ ও অভিনেতা জাহাঙ্গীর আলম এবং বিজ্ঞানকবি ও সাহিত্যিক হাসনাইন সাজ্জাদী।

মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়ার উদ্যোগে আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মালিবাগে স্কাই সিটি ফোর স্টার হোটেলের ব্যাংকোয়েট হলে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাদের সম্মানিত করা হবে। একই সঙ্গে অনুষ্ঠানে দেশের শোবিজ অঙ্গনের তারকাদের অংশগ্রহনে ফ্যাশন শো ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইভেন্ট স্টোরি-প্রেজেন্টস ‘ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫’-এর এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক কাজী হায়াত, ছটকু আহমেদ, ফজলে রাব্বি, গাজী মাহবুব, জ্যাম্বস কাজল, অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম, বিজ্ঞানকবি ও সাহিত্যিক হাসনাইন সাজ্জাদী, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ইভেন্ট স্টোরির পরিচালক হাসান একরাম আহমেদ, ই-ক্রয়ের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মুশফিকুল আলম, স্টার বাংলাদেশ মিডিয়ার সেক্রেটারি হযরত আলী হিরু।

সম্মানিত অতিথি হিসেবে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কিংবদন্তি অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা, চলচ্চিত্র অভিনেত্রী নূতন, অভিনেতা মাসুম পারভেজ রুবেল, প্রবীণ ও বিখ্যাত ভয়েস আর্টিস্ট ইসমত তোহা, পরিচালক দেবাশীষ বিশ্বাস ও হাবিবুল ইসলাম হাবিব, চিত্রনায়ক ডিএ তায়েব, জয় চৌধুরী, অনন্ত জলিল, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, সিমলা, বর্ষা, মন্দিরা চক্রবর্তী, হুমায়রা সুবহা, রুবিনা আকতার নিঝুম, তানহা মৌমাছি, অভিনেতা জাহের আলভী, ফারহান আহমেদ জোভান, খায়রুল বাশার, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, জেবা জান্নাত, ইফফাত আরা তিথি, জান্নাত আকতার, বিশিষ্ট সংগীতশিল্পী এসডি রুবেল, প্লে-ব্যাক সিঙ্গার মিলা ইসলাম, কণ্ঠশিল্পী আকিব বিন আকতার, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটর বারিশা হক, মডেল সৈয়দ রুমাসহ অর্ধশতাধিক তারকা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক অভয়নগর পত্রিকার যুগ্ম সম্পাদক খন্দকার আছিফুর রহমান।

তিনি জানান, ইতিমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে। ভিন্ন এই আয়োজনে চলচ্চিত্র, শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তাসহ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন এমন পঞ্চাশ জন গুণীব্যক্তিকে উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হবে, যা স্টার বাংলাদেশ মিডিয়া পরিবারের জন্য গর্বের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর