বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রুমিন ফারহানা

তারা ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

‘কোনো কোনো দল আবদার করছে, পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে, ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না’—ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বালুর মাঠে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনও দল চায় না। কারণ বাংলাদেশে সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এ দেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, তার বড় অংশই হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর।’

রুমিন আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনও দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপির নেতাকর্মীকেও দেয়নি।

২০২৬ সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে।’ বিগত সরকারের আমলের মিথ্যা মামলা ও দমন-পীড়নের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ‘আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। আমার বিরুদ্ধেও ১০টি মামলা, যার মধ্যে খুনের মামলা তিনটি। তবু আমরা দল ও আদর্শ থেকে একদিনের জন্যও বিচ্যুত হইনি।

’শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর