বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে যেসব খাবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০

ক্যান্সারের সঠিক কারণ নিয়ে এখনো নিশ্চিত বক্তব্য দিতে পারেননি গবেষকেরা। কারোর মতে এই রোগ মূলত জিনগত কারণে হয়। আবার কারোর মতে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসও দায়ী। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বজুড়ে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।

তরুণ প্রজন্মের মধ্যেই স্তন, লিভার, মলাশয়, মলদ্বার, পিত্তথলি ও অগ্ন্যাশয়সহ প্রায় ১৭ ধরনের ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়েছে।

ক্যান্সারের ঝুঁকি কমাতে নতুন ওষুধ ও প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চলছে বিশ্বজুড়ে। তবে গবেষকেরা বলছেন, কিছু খাবার নিয়মিত খেলে এই মারণরোগের সম্ভাবনা অনেকটাই হ্রাস পেতে পারে। চলুন, জেনে নিই।

টক দই

অনেকের দৈনন্দিন খাবার তালিকায় দই থাকে। এতে রয়েছে প্রোবায়োটিক উপাদান ও উপকারী ব্যাকটেরিয়া। যা শরীরের ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এতে ভিটামিন এ, বি-৬, ফ্যাট, ক্যালশিয়াম ও ফসফরাসও রয়েছে।

দই শরীরে টক্সিন জমতে দেয় না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এর গবেষণা বলছে, টক দই পরিমিত খেলে কোলন, ফুসফুস ও স্তন ক্যানসারের ঝুঁকি কমে।

দইয়ের ঘোল

দইয়ের ঘোলে প্রোবায়োটিক থাকে, যা শরীরের প্রদাহ কমাতে কার্যকর। এতে রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, খনিজ ও প্রোটিন। গবেষণায় দেখা যায়, দইয়ের ঘোলের অ্যান্টি-অক্সিড্যান্ট কোষের অনিয়মিত বিভাজন ঠেকিয়ে ক্যান্সারের আশঙ্কা কমাতে পারে।

পনির

পনির হলো প্রোটিন, ক্যালসিয়াম ও সেলেনিয়ামের অন্যতম উৎস। সেলেনিয়াম একটি অ্যান্টি-অক্সিড্যান্ট। যা কোষের প্রদাহ কমিয়ে শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে। তবে পনির সবসময় পরিমিত মাত্রায় খাওয়া উচিত।

ঘি

ঘি রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে এবং এতে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা তুলনামূলক কম। পরিমিত ঘি খেলে রক্তে কোলেস্টেরল কমতে পারে, প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। যদিও ঘি সরাসরি ক্যান্সার প্রতিরোধ করে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে গবেষকেরা বলছেন, ঘি-তে থাকা কনজুগেটেড লিনোলিক অ্যাসিড ক্যান্সার কোষ তৈরি হতে দেয় না। এছাড়া এতে থাকা বিউটারিক অ্যাসিড অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী যা লিভার ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে পারে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর