বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মোস্তফা ফিরোজ

পল্লী বিদ্যুতের পরিস্থিতি এনবিআরের মতো হলে দুঃখজনক হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫

পল্লী বিদ্যুতের কর্মীদের কর্মবিরতি এবং ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে সরকারের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, সব পক্ষ যদি দায়িত্বশীল আচরণ না করে, তবে একটা ভিন্নরকম পরিস্থিতির মধ্যে পড়বে দেশ।

আর যদি ব্ল্যাকআউট হয় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় কিংবা সরকার যদি তাদের চাকরির ওপর থাবা বসায় এবং এনবিআরের মতো পরিস্থিতি তৈরি করে, তবে সেটা খুবই দুঃখজনক হবে। সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে তিনি এ কথা বলেন। মোস্তফা ফিরোজ বলেন, ‘বিদ্যুৎ সেক্টর স্পর্শকাতর একটা বিষয়।

বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে অর্থাৎ পাঁচ মিনিট বিদ্যুৎ বন্ধ থাকলে সারা দেশে সাড়া পড়ে যাবে বা সেটার প্রতিক্রিয়া তৈরি হবে। সুতরাং এরকম স্পর্শকাতর সেক্টরে এই ধরনের গণছুটিতে গিয়ে সরকারকে চাপ দেওয়াটা কতখানি যৌক্তিক, এটাও যেমন সত্য। আবার তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার মতো পরিবেশ তৈরি না করে বা মেনে না নিয়ে তাদেরকে হুমকি দিয়ে কাজে বাধ্য করাটা কতটা যৌক্তিক সেটাও ভেবে দেখা দরকার।’

প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মবিরতি ও গণছুটির অংশ হিসেবে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে অন্তত ৬৯টি সমিতির বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে গেছেন।

এদিকে গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর