বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অর্থ উপদেষ্টা

এই মুহূর্তে আমাদের ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বেশিরভাগ দুর্যোগ মনুষ‍্য তৈরি। এটি আমাদের মোকাবেলা করতে হবে। এ ছাড়া আমাদের এ মুহূর্তে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন।

সোমবার রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স : মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, জলবায়ু নিয়ে কথাবার্তা বলি, কাজ কম করি। কয়েকটি দেশতো এটাতে টাকাই খরচ করে না। এটা এতই গুরুত্বপূর্ণ যে, এটি যদি সঠিকভাবে না করি, তাহলে ভবিষ্যত প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। পটুয়াখালী ও পাথরঘাটার মতো এলাকা এখনো সেভাবে নজরে আসেনি।

তিনি বলেন, ভি-২০ একটি বৈশ্বিক জোট আছে। সেখানে অনেক দেশের লোক থাকে, দাতা সংস্থা থাকে। সবচেয়ে বড় গ‍্যাপ হলো সিরিয়াসনেসের অভাব।

অর্থ উপদেষ্টার মতে, পাঁচটা পার্টি যদি এক না হয়, জলবায়ু সংকট মোকাবিলা করা যাবে না।

বিজ্ঞানী, পলিসি মেকার, প্রতিষ্ঠান, অর্থের সংস্থা আর সবচেয়ে জরুরি হলো জনগণ। জনগণ সবার আগে এগিয়ে আসে। ফায়ার সার্ভিসের লোক ঢাকা থেকে যাবে, টিএনও লোক পাঠাবে এগুলোর আগে জনগণ পৌঁছে যাবে।

তিনি বলেন, মানুষের তৈরি দুর্যোগ বাংলাদেশের কম না আর প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। দুটোই মোকাবিলা করতে হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ৩০ বিলিয়ন ডলার দরকার। এক বিলিয়ন ডলারই আইএমএফ থেকে আনতেই কষ্ট হয়ে যায়। বেশিরভাগ দুর্যোগ মনুষ‍্য তৈরি। এটি আমাদের মোকাবিলা করতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর