বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১

কুমিল্লা নগরীর একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর ৩নং ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠ সংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আরফিন (২৩)।

তারা গত ৫ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। স্থানীয়রা জানায়, পরিবারটি দীর্ঘদিন ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। রবিবার মা-মেয়ে ছাড়া বাসায় কেউ ছিল না। রাতে ১১টার দিকে নিহতের দুই ছেলে ফয়সাল ও আল-আমীন ঢাকা থেকে এসে মা ও বোনের মরদেহ দেখতে পান।

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে ওসি মহিনুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে যান। সেখানে নেলী কটেজের দ্বিতীয় তলায় দুটি কক্ষে খাটের উপর পৃথক মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখি। পরে তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে তাদের দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কারভাবেই বলা যাবে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর