বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জিল্লুর রহমান

সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। মূল প্রশ্ন হলো কারা লাভবান হচ্ছে এই পরিস্থিতিতে? মুহাম্মদ ইউনূস বারবার বলেছেন, ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে।

অন্য কোনো বিকল্প জাতির জন্যে ভয়াবহ হবে। কিন্তু দেশে যেভাবে সংঘাত বাড়ছে নির্বাচনী পরিবেশ তৈরির পথ আরো কঠিন হচ্ছে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-এলাকাবাসী সংঘাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রমাণ করছে যে রাজনৈতিক সংকট শিক্ষাঙ্গনেও ছড়িয়ে পড়ছে। এতে জনমনে অনিশ্চয়তা বাঁধছে। নির্বাচন সঠিক সময় হবে কি না তা নিয়ে প্রশ্ন জোরদার হচ্ছে।

তিনি বলেন, জনগণের দৃষ্টিতে জাপা নিষিদ্ধের দাবি খুব গুরুত্বপূর্ণ নয়। কারণ তারা দলটিকে আওয়ামী লীগের দোসর হিসেবেই দেখে এসেছে বা দেখতে অভ্যস্ত। কিন্তু রাজনৈতিক কৌশলে এটি বড় ভূমিকা রাখতে পারে। কারণ একটি দল নিষিদ্ধ হলে ভোটের অংক পাল্টে যায়।

জিল্লুর আরো বলেন, বিশ্লেষকদের মতে ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর গোয়েন্দাদের ভূমিকাও সীমিত। জনগণের অভ্যুত্থান নতুন বাস্তবতা তৈরি করেছে। কেবল গোয়েন্দা সংস্থার ইচ্ছায় জাপা বিরোধী দলে পরিণত হবে না। এখানে ভোটের অংকই আসল কথা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আবারো এক গুমোট পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর