বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এবার সারজিস আলমকে নিয়ে জয়ের পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯

ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়ার নাজিম জয়। অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে।

এবার তিনি পোস্ট করলেন পঞ্চগড় ও সারজিস আলমকে নিয়ে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘পঞ্চগড় দিনাজপুরের মানুষেরা একজন কাজ করে সাতজন খায়। দুষ্ট লোক কম। সফল হওয়ার রেটিং কম তবে যে সফল হয় সে সরাসরি সারজিস আলম হয়ে যায়।

জয়ের এই পোস্টকে হাস্যরস হিসেবেই দেখছেন অনুরাগীরা। অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ভাই আমাদের ভোলা নিয়ে কিছু লেখেন।’ কারো মন্তব্য, ‘ঠিকই বলেছেন।

’কেউ আবার প্রশ্ন করেছেন, ‘প্রশংসা করলেন না বদনাম?’ আবার কাউকে কাউকে এই পোস্টের বিরুদ্ধে বেশ কটাক্ষ করেই মন্তব্য করতে দেখা গেছে।

পর্দায় জয়কে সর্বশেষ দেখা গেছে তার নির্মিত সিরিজ ‘পাপ কাহিনি’-তে। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পায় সিরিজটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর