বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দিল্লির লালকেল্লায় ধর্মীয় উৎসব থেকে কোটি টাকার সোনার কলস চুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জৈন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব চলাকালে প্রায় দেড় কোটি রুপির মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল দুটি সোনার কলস, একটি সোনার নারকেল ও রত্নখচিত ছোট একটি কলস। লালকেল্লা প্রাঙ্গণে ‘দশলক্ষণ মহাপর্ব’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুধবার এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এক ব্যক্তি জৈন পুরোহিত সেজে সামগ্রীগুলো নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। সন্দেহভাজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মামলায় উল্লেখ করা হয়েছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল ৭৬০ গ্রাম ওজনের সোনার নারকেল, ১১৫ গ্রাম ওজনের হীরা-পান্না-চুনি খচিত ছোট কলস ও একটি বড় সোনার কলস। ধর্মীয় আচার পালনে প্রতিদিনই এক জৈন ব্যবসায়ী সামগ্রীগুলো নিয়ে আসতেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘রত্নগুলো শোভাবর্ধনের জন্য লাগানো হলেও কলসগুলো আমাদের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। এর কোনও আর্থিক মূল্য নির্ধারণ করা যায় না।’

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে গণ্যমান্য অতিথিদের স্বাগত জানানোর ব্যস্ততার মাঝেই এ চুরি ঘটে। আচার শুরুর পর দেখা যায়, মঞ্চ থেকে মূল্যবান সামগ্রীগুলো উধাও।

ব্যবসায়ীর ভাই অভিযোগ করেন, একই ব্যক্তি এর আগে আরও তিনটি মন্দিরে চুরির চেষ্টা চালিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর