বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারত-পাকিস্তান লড়াইয়ে শক্তির বিচারে কে এগিয়ে

খেলা ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ভারত-পাকিস্তান ম্যাচ, যা অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে। সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া ঘিরে ক্রিকেট বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আগ্রহ।

আট দল অংশ নিচ্ছে এবারের আসরে। উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে আফগানিস্তান মুখোমুখি হবে হংকংয়ের। দুই গ্রুপে বিভক্ত দলগুলো থেকে শীর্ষ চার দল উঠবে সুপার ফোরে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইতে।

গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, স্বাগতিক আমিরাত ও ওমান। গ্রুপ বি-তে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান দ্বৈরথকে ঘিরে ভক্তদের মাঝে রোমাঞ্চের পাশাপাশি উদ্বেগও আছে। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম আগেই সতর্ক করে দিয়েছেন এই বলে, ‘দুই দেশের খেলোয়াড় ও সমর্থকদের শৃঙ্খলা বজায় রাখা উচিত এবং সীমা অতিক্রম করা যাবে না।’

২০১২ সালের পর দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। সমঝোতা চুক্তির কারণে তারা কেবল নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টেই একে অপরের বিপক্ষে খেলছে। এবার তারা একই গ্রুপে রয়েছে এবং টুর্নামেন্টে তিনবারও মুখোমুখি হতে পারে।

তবে মে মাসের সংঘাতের কারণে এখনো তিক্ততা রয়ে গেছে। চার দিনব্যাপী তীব্র লড়াইয়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে দুই দেশের ৭০ জনেরও বেশি নিহত হয়েছিলেন। শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হয়।

তবে উত্তেজনার ধারাবাহিকতায় ইংল্যান্ডে অনুষ্ঠিত লেজেন্ডস বিশ্বচ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকার করে ভারতের সাবেক খেলোয়াড়দের দল।

ভারতের সাবেক স্পিনার হরভজন সিং প্রকাশ্যে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার বিরোধিতা করেছেন। তিনি বলেছিলেন, ‘সীমান্তে লড়াই হচ্ছে, দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে—এমন পরিস্থিতিতে আমরা ক্রিকেট খেলতে যেতে পারি না। এই বড় সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেট খুবই ছোট বিষয়।’

তবে মাঠের লড়াইয়ে শক্তির বিচারে এগিয়ে ভারত। অন্তত সাম্প্রতিক পরিসংখ্যান তাদের পক্ষেই বলছে। বর্তমান চ্যাম্পিয়নরা সূর্যকুমার যাদবের নেতৃত্বে নামছে এবারের আসরে। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে তাদের ১০-৩ জয়ের রেকর্ড আত্মবিশ্বাস আরো বাড়াচ্ছে। পাকিস্তান অবশ্য খেলবে তাদের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়া। ফর্মহীনতার এশিয়া কাপের দলে জায়গা পাননি তারা। তবে ভারত-পাকিস্তান লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। অন্তত অতীত রেকর্ড তাই বলে।

ভারত গত আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল। এবারও তারা শিরোপা জয়ের প্রধান দাবিদার। তবে পাকিস্তান-ভারতের পাশাপাশি বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাও চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ তাই কেবল ক্রিকেট নয়, দুই দেশের সমর্থকদের আবেগ, ইতিহাস ও প্রতিদ্বন্দ্বিতার প্রতিচ্ছবি হয়ে উঠতে যাচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর