বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাশেদ খান

নুরের নাক বাঁকা হয়ে গেছে, ঠিকমতো কাজ করছে না মস্তিষ্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সুস্থ নন। তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাগান গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

রাশেদ খান বলেন, নুরুল হক নুরকে সুস্থ বললেও তিনি সুস্থ নন। তার নাক বাঁকা হয়ে গেছে, মুখে খেতে পারছেন না। একা একা উঠে দাঁড়াতে পারছে না, মাথা ঘুরছে। ওয়াশরুমে ধরে নিয়ে যেতে হয়।
তিনি বলেন, পরিবেশ উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে কাজ শুরু করেছেন। শিগগিরই নুরুল হক নুরকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে।

তিনি আরো বলেন, আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আজ আমি নুরুল হক নুরকে দেখেছি, তার যা অবস্থা! পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।

রাশেদ বলেন, আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর। তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনার বিরুদ্ধে নুরুল হক নুরসহ আমরা কথা বলেছি, মুখোশ উন্মোচন করেছি। তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় নুরুল হক নুরসহ আমাদের শতাধিক নেতাকর্মীর ওপর আক্রমণ করে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের নেতারা নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে এসেছেন ও সরাসরি খোঁজ খবর নিয়েছেন, তাদের আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে, তেমনি জাতীয় পার্টিসহ ১৪দলসহ যারা ফ্যাসিবাদের দোসর তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

রাশেদ বলেন, হাসপাতালে নুরের ছয়দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত হামলায় যারা জড়িত, ফুটেজ থাকা সত্ত্বেও চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার।

গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, আমরা মনে করি, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ছাড়া এ ধরনের হামলার সুযোগ নেই। এ কারণে গণ অধিকার পরিষদ মনে করে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, নুরুল হক নুর এখনো পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হননি। তিনি সমস্যা যে সংকট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই সমস্যা সেই সংকট এখনো কাটেনি। তার নাক দিয়ে এখনো ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। নুরের মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না। তার ব্রেইনে আঘাত করা হয়েছে। তার সেনসিটিভ জায়গায় আঘাত করা হয়েছে। কেন বলা হলো নুরুল হক নুর সুস্থ। আমার মনে হয় নুরকে সুস্থ দেখানোর একটা পরিকল্পনা চলছে। এসব পরিকল্পনা করে কাজ হবে না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ হবে বলে জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর