বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে একই ‘প্রেমিকের’ সঙ্গে পালালেন দুই জা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১

শ্বশুর-শাশুড়ি এবং তাদের তিন মেয়েকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দিয়েছিলেন বাড়ির দুই বউ।

তারপর বিবাহিত একই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন দুই জা। কিন্তু তার সঙ্গে স্বপ্নের ঘর বাঁধার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন তারা। তবে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই গৃহবধূ স্বীকার করেন, আটঘাট বেঁধেই তারা একই প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন। পালানোর সময় যাতে তাদের কেউ বাধা দিতে না পারে, সে জন্য বাড়ির সবাইকে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ইয়াসিন শেখ এবং আনিসুর শেখের স্ত্রী নিখোঁজ হয়ে যান। তবে ওই দুই ভাই অভিযোগ করেন, প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাদের স্ত্রীদের নিয়ে পালিয়ে গেছেন। আরিফের স্ত্রীও একই অভিযোগ করেন। মঙ্গলবার এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। শেষমেশ দুই বধূকেই পাকড়াও করেছে পুলিশ। বুধবার পুলিশ ভ্যানে বসে ছোট বউ জানান, তারা একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন।

শ্বশুর-শাশুড়ি এবং মেয়েদের চায়ে কি বিষ মিশিয়েছিলেন? ছোট বউ নাজমা বললেন, ‘না, না... ওগুলো ঘুমের ওষুধ।’ কেন করলেন এমনটা? এবার জবাব দিলেন পাশে বসা বড় জা কুলচান। তার স্পষ্ট কথা, ‘চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলাম। আমরা পালানোর সময় যাতে কেউ আটকাতে না পারে সে জন্য করেছি। ’এক প্রেমিকের সঙ্গেই দুজন পালিয়েছিলেন? বড় বউ মাথা নেড়ে বললেন, ‘হ্যাঁ।’

পুলিশ জানায়, একই প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া দুই জাকে গ্রেপ্তার করতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাক করা হয়। তবে তারা সেখানে পৌঁছানোর আগেই প্রেমিক আরিফ পালিয়ে যান। তাকে ধরতে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর