বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অলরাউন্ডারের রাজত্ব এখন রাজার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৮

জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের সুবাদে দুই ধাপ লাফিয়ে আইসিসির সর্বশেষ ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে দুটি অর্ধ-শতক করার পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৪৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন রাজা। এই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তার রেটিং পয়েন্ট দাঁড়ায় ৩০২।

এটি তাকে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) এবং মোহাম্মদ নবি (২৯২)-কে পেছনে ফেলে শীর্ষে পৌঁছাতে সাহায্য করে। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রয়েছেন।

ওয়ানডে ব্যাটিং র‌্যাংঙ্কিংয়েও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে সিকান্দার রাজার। তিনি ৯ ধাপ এগিয়ে এখন ২২তম অবস্থানে রয়েছেন।

অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ব্যাটিং র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৩তম স্থানে পৌঁছেছেন। তার সঙ্গী জানিথ লিয়ানাগেও ১৩ ধাপ উন্নতি করে ২৯তম স্থানে রয়েছেন। শ্রীলঙ্কার বোলার আসিথা ফার্নান্দো এবং দিলশান মাদুশাঙ্কাও তাদের অবস্থানের উন্নতি করেছেন; ফার্নান্দো এখন ৩১তম এবং মাদুশঙ্কা ৫২তম স্থানে আছেন। বোলিং র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ তার শীর্ষস্থান আরো সুদৃঢ় করেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪ উইকেট শিকারের পর তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯০। তার সতীর্থ পেসার লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে পৌঁছেছেন। ইংল্যান্ডের জফরা আর্চারও ১৯তম স্থানে উন্নতি করেছেন।

ওডিআই র‌্যাংকিংয়ে কিছুটা পেছালেও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। এছাড়া আফগানিস্তানেরই ইব্রাহিম জাদরান টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ২০তম স্থানে এবং পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকীম বোলিং র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ লাফিয়ে ২২তম স্থানে পৌঁছেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর