বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জনপ্রশাসন সচিব

নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০

মাঠ প্রশাসনের ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা জানান।

সুষ্ঠু ভোটের জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনার বিষয়ে সিনিয়র সচিব বলেন, এবার কেউ এতটুকু যদি এদিক-ওদিক কারো পক্ষে, কোন দলের পক্ষে এতোটুকু যদি... এখন পর্যন্ত জানি সেই রকম নেই। যদি আমরা এ রকম বুঝি তাকে আমরা উইথড্র (প্রত্যাহার) করব, প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কেউ এই দুঃসাহস... মাঠপ্রশাসন বলতে আমি যাদের বুঝি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)- ওনারা নির্বাচনের সঙ্গে জড়িত। এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) এবং অন্যান্য অফিসাররা ওই সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ও সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট হিসেবে ডিউটি করে। এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি।

‌‌প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, গতকালকেও ওনার প্রেস সেক্রেটারি শক্তভাবে বলেছেন- নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, এখানে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।

’তিনি আরো বলেন, সিভিল সার্ভিসের গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা, এখান থেকে তাদের জন্য শক্ত বার্তা, এখনো তাদের জন্য... রিটার্নিং অফিসার কারা হচ্ছে সেটা নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে, কোনো ডিসির কাজ করতে পারবে না বা করবে না। সকলেই দেশ প্রেমিক মানুষ, সবাই চায় একটা মডেল... আমরা গর্ববোধ করি এমন একটা নির্বাচন হোক।

এ সময় আইজিপি বাহারুল আলম জানান, আরো ২ হাজার পুলিশের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।পাশাপাশি আরও ২ হাজার পুলিশ সদস্যের পদন্নোতি দেওয়ার কথাও জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর