বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ জয়পুরহাটের ৩ নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৩

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৫৮ বোতল ফেন্সিডিলসহ জয়পুরহাটের ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত র‌্যাব-১২ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধারের কথা জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী সাথী আক্তার (৩০), একই এলাকার আবু তালেব খানের স্ত্রী আজেদা বেগম (৪৪) ও আব্দুল খালেকের স্ত্রী শারমিন আক্তার (৩১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গার সাতটিকরি তালতলা বাজার এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালানো হয়।

এ সময় ওই ৩ নারীকে আটকের পর তাদের কাছ থেকে ১৫৮ বোতল ফেনসিডিল ও মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এতে আরো বলা হয়, এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর